-ঃ শেষ বিকেলের গান ঃ-
17/01/2003
মুঠো মুঠো রোদ ঠোঁটে করে
নিয়ে যায় পাখির দল
নীচে অন্ধকারের জ্বালা বুকে নিয়ে
কাঁপে হাজার শতদল।
ও মেঘ, শেষ বৃষ্টির আগে
বলে যাওঃ কেন এতো অভিমান?
পাখির মতো চোখ তুলে আকাশ বললঃ
কাছে এসো, হৃদয়ে লিখেছি তোমার নাম।
শেষ বিকেলের গান শেষ হলে
ঘাসের বুকে উদাসীন স্বপ্ন জাগে
কবিতা শেষের আগে নতুন জীবনের টানে
ঘুমিয়ে পড়ি আমি কবিতার মাঝে।
(c) অক্ষয় কুমার সামন্ত
17/01/2003
মুঠো মুঠো রোদ ঠোঁটে করে
নিয়ে যায় পাখির দল
নীচে অন্ধকারের জ্বালা বুকে নিয়ে
কাঁপে হাজার শতদল।
ও মেঘ, শেষ বৃষ্টির আগে
বলে যাওঃ কেন এতো অভিমান?
পাখির মতো চোখ তুলে আকাশ বললঃ
কাছে এসো, হৃদয়ে লিখেছি তোমার নাম।
শেষ বিকেলের গান শেষ হলে
ঘাসের বুকে উদাসীন স্বপ্ন জাগে
কবিতা শেষের আগে নতুন জীবনের টানে
ঘুমিয়ে পড়ি আমি কবিতার মাঝে।
(c) অক্ষয় কুমার সামন্ত

No comments:
Post a Comment