স্কুলবেলা - চার
-ঃ তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না ঃ-
21/01/2003
জীবনপথে পথ হারিয়ে ফেললেও
তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না।
ঝাউবনের চেরা গলি দিয়ে দেখতে পাই
আমার স্মৃতির শহরে তোমার খেলা;
মাঝে মাঝে খরগোশের মতো লাফিয়ে বেড়াই
তোমাকে পাওয়ার জন্যে।
ধূসর গোধূলিবেলায় আমি যখন
শান্ত খোলা মস্তিষ্ক নিয়ে ঘুরতে থাকি
তখন তালগাছের পাতা শিরশিরে
হাওয়া দিয়ে জাগিয়ে তোলে আবার,
আকাশের সন্ধ্যাতারা পাঠায় প্রেরণার চিঠি --
স্মৃতির খেয়া বেয়ে কলম ধরি আবার।
আজও মনে পড়ে বসন্তের এক সন্ধ্যায়
এসেছিলাম দুজনে বাড়ির পথে
শিশিরভেজা উঠোনের শাঁখের আওয়াজে
কি এক স্বপ্ন এসে দেখা দিল দুজনের হৃদয়ে;
আকাশের তারা বললঃ
সুন্দর, সুন্দর তোমাদের ভুবন।
জীবনের সব দুঃখের পরাগ আমি
কণ্ঠে ঢেলে নিয়েছি; অচেনা পথের কাছে
মানি নি হার --
জীবনপথে পথ হারিয়ে ফেললেও
তোমাকেই ধরে বাঁচতে চাই অপর্না!
(c) অক্ষয় কুমার সামন্ত
-ঃ তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না ঃ-
21/01/2003
জীবনপথে পথ হারিয়ে ফেললেও
তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না।
ঝাউবনের চেরা গলি দিয়ে দেখতে পাই
আমার স্মৃতির শহরে তোমার খেলা;
মাঝে মাঝে খরগোশের মতো লাফিয়ে বেড়াই
তোমাকে পাওয়ার জন্যে।
ধূসর গোধূলিবেলায় আমি যখন
শান্ত খোলা মস্তিষ্ক নিয়ে ঘুরতে থাকি
তখন তালগাছের পাতা শিরশিরে
হাওয়া দিয়ে জাগিয়ে তোলে আবার,
আকাশের সন্ধ্যাতারা পাঠায় প্রেরণার চিঠি --
স্মৃতির খেয়া বেয়ে কলম ধরি আবার।
আজও মনে পড়ে বসন্তের এক সন্ধ্যায়
এসেছিলাম দুজনে বাড়ির পথে
শিশিরভেজা উঠোনের শাঁখের আওয়াজে
কি এক স্বপ্ন এসে দেখা দিল দুজনের হৃদয়ে;
আকাশের তারা বললঃ
সুন্দর, সুন্দর তোমাদের ভুবন।
জীবনের সব দুঃখের পরাগ আমি
কণ্ঠে ঢেলে নিয়েছি; অচেনা পথের কাছে
মানি নি হার --
জীবনপথে পথ হারিয়ে ফেললেও
তোমাকেই ধরে বাঁচতে চাই অপর্না!
(c) অক্ষয় কুমার সামন্ত

