একদিন চাঁদ-তারা-আকাশ থাকবে আগের মতোই
বদলে যাবে গাছেদের গভীরে সন্ধ্যা নামার ইঙ্গিত
গ্রীষ্মের নি:শ্বাসে বসন্তের ঠোঁটে হারিয়ে যাবে শব্দখেলা
শুধু মনের ভেতর বসন্তের পাহারায়
প্রেমের পালকে বারবার রং ছিটিয়ে
বানানো হবে রঙীন কথার খাঁচা
হয়তো কয়েক বছরেই সেখানে ধরবে জং
বৃষ্টিও বেহিসাবী হবে
অগোছালো হবে তার ঠিকানা
কাকের ঠোঁটের একফোঁটা জলও
দামের পাল্লায় বড্ড ভারী হবে
পাল্টে যাবে ঘাস মাটির রংছবি...
সেই মাঝরাতে শ্মশানের ছাই মেখে
কোন শিশু বলে উঠবেঃ
যে ছবির কল্পনা করেও লেখো নি কোন কবিতা
রাত জেগে জেগে শুধু আয়ুক্ষয় করেছ
সেই না লেখা কবিতা শোনাবো আজ --
জেগে ওঠো কবি।
(c) অক্ষয় কুমার সামন্ত
বদলে যাবে গাছেদের গভীরে সন্ধ্যা নামার ইঙ্গিত
গ্রীষ্মের নি:শ্বাসে বসন্তের ঠোঁটে হারিয়ে যাবে শব্দখেলা
শুধু মনের ভেতর বসন্তের পাহারায়
প্রেমের পালকে বারবার রং ছিটিয়ে
বানানো হবে রঙীন কথার খাঁচা
হয়তো কয়েক বছরেই সেখানে ধরবে জং
বৃষ্টিও বেহিসাবী হবে
অগোছালো হবে তার ঠিকানা
কাকের ঠোঁটের একফোঁটা জলও
দামের পাল্লায় বড্ড ভারী হবে
পাল্টে যাবে ঘাস মাটির রংছবি...
সেই মাঝরাতে শ্মশানের ছাই মেখে
কোন শিশু বলে উঠবেঃ
যে ছবির কল্পনা করেও লেখো নি কোন কবিতা
রাত জেগে জেগে শুধু আয়ুক্ষয় করেছ
সেই না লেখা কবিতা শোনাবো আজ --
জেগে ওঠো কবি।
(c) অক্ষয় কুমার সামন্ত
No comments:
Post a Comment