--ঃ বলতে পারো বন্ধু ঃ--
বন্ধু, বলতে পারো
যুদ্ধ কেন হয়
এতো ধ্বংসের পরেও কেন
হিংসা বেঁচে রয়?
এই সময়ে কেন বন্ধু
সভ্যতা কাঁদে ধুলার 'পরে
দেশের দেশের দ্বন্দ্ব লাগলে
মানুষের পর মানুষ মরে?
শান্ত দুটি চোখের 'পরে
কেন রক্ত উঠে আসে
ভায়ের প্রাণ ধুলায় লুটলে
হাসি নাচে আকাশে-বাতাসে?
(c) অক্ষয় কুমার সামন্ত
21/12/2002
বন্ধু, বলতে পারো
যুদ্ধ কেন হয়
এতো ধ্বংসের পরেও কেন
হিংসা বেঁচে রয়?
এই সময়ে কেন বন্ধু
সভ্যতা কাঁদে ধুলার 'পরে
দেশের দেশের দ্বন্দ্ব লাগলে
মানুষের পর মানুষ মরে?
শান্ত দুটি চোখের 'পরে
কেন রক্ত উঠে আসে
ভায়ের প্রাণ ধুলায় লুটলে
হাসি নাচে আকাশে-বাতাসে?
(c) অক্ষয় কুমার সামন্ত
21/12/2002
No comments:
Post a Comment