Tuesday, October 9, 2018

ও নদী

ও নদী, কেন তোমার নাম বলো না কখনও
যেখানে যে নামেই ডাকি চোখ তুলে তাকাও তখনও।
আমি তোমার ঢেউয়ের নাম দিলাম ফাল্গুনী
আমাকে সে সাজিয়ে নেবে ডুবিয়ে তার রং তুলি।
ব্যস্ততা খুলে তার জন্যে এনেছি আমার সব
ভালোবাসার চিঠি, গীতবিতান আর উপনিষদ।
আমাকে ডোবাও আমাকে ভাসাও আমাকে পূর্ণ করো
দূর সীমানার অচেনা আকাশকে
                         আমার তারায় জড়ো করো।

No comments:

Post a Comment

তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না

স্কুলবেলা - চার -ঃ তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না ঃ- 21/01/2003 জীবনপথে পথ হারিয়ে ফেললেও তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না। ঝাউবনের চেরা...