Sunday, October 14, 2018

পাগলী, তোমাকে বলার অপেক্ষায়

পাগলী, তুমি চাইলেই
মোনালিসার চেয়েও সুন্দর করে তোমাকে
ফুটিয়ে তুলবো হৃদয়ের উষ্ণতা দিয়ে
তোমার আড়চোখে তাকানোর সুর ছড়িয়ে দেব
ইসরোর স্যাটেলাইটে মহাকাশে
তোমার হৃদয়ের হাসি ঢেলে দেব চাঁদের চোখে -
রাত্রি এসে দাঁড়াবে নতুন ডানায় ভর করে...

পাগলী, তোমার জন্যে
আমি হাসি মুখে মেনে নিতে পারি মৃত্যুদণ্ড
তোমার আঁচলটা পেতে দাও - লিখে যাবো :
আমি তোমাকে ভালোবেসেছিলাম
তুমি হয়তো অভিনয় করেছিলে
আমার হৃদয় তো কখনও করে নি !!
(c) অক্ষয় কুমার সামন্ত

No comments:

Post a Comment

তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না

স্কুলবেলা - চার -ঃ তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না ঃ- 21/01/2003 জীবনপথে পথ হারিয়ে ফেললেও তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না। ঝাউবনের চেরা...