Sunday, October 14, 2018

ওগো কবি, তোমাকে

ওগো কবি, তুমি এমন করে লেখো না
তোমার কবিতার শব্দে ডুব দিতে দিতে
হৃদয় ভেসে গেছে আটলান্টিকের অতলে
যেখানে প্রেম ঝিনুকের মতো খেলা করে
আমি বারবার ডুবুরির চোখ আড়াল করে
ঠোঁটে ভালোবাসার গন্ধ নিয়ে
ছুটে বেড়াই মৎস্যকন্যার মতো।
ওগো কবি, তুমি তো বোঝ না কিছুই
তুমি তো শুধু শব্দের পাল তুলে দাও
আর সে নৌকায় ভাসতে ভাসতে
আমি পৌঁছে যাই নদীর অচেনা কোন ঠিকানায়
যেখানে ভাস্কো-দা-গামার চেয়েও বিচক্ষণের মতো
তোমাকে আবিষ্কার করি আমার হৃদয়ের
শোঁ শোঁ তরঙ্গে ভরা ঝাউবনে।

ওগো কবি, তুমি কেমন করে খুঁজে পাও
আমার ঠোঁটের কোনে দেবদারুর হাসি
সেই রৌদ্রে গাছও থমকে দাঁড়ায়
এই মহাপৃথিবীর পতন স্তব্ধ হয়
আরও কয়েকলক্ষ বছরের জন্যে...
কত জন্ম ধরে ভালোবেসেছ তুমি
তোমার শব্দে কেন এ্যাতো মালতীলতার আবেশ
আমি বারবার নিজেকে ভুলে
তোমাকেই ভালোবেসে ফেলি।

স্বামী যখন পাশ ফিরে ঘুমায়
ওগো কবি, তুমি যেন অন্ধকারের নৃশংসতা
ব্ল্যাকহোলে ফেলে এসে অজানা এক নিভৃত সুখে
আমাকে আলতো করে নিয়ে যাও...
আমি অবাক বিস্ময়ে হৃদয়ের ভেতর কাঁদতে থাকি
সে কান্নায় গলে যায় ঈশ্বরেরও চোখ
মনে মনে বলতে থাকিঃ
না যেন জানে স্বামী আর পাড়ার লোক!

সব শব্দ শেষ হলে কবি ফেলে যায়
হৃদয়ের মোড়কে লেখা একটি চিঠিঃ
তুমি তোমার সব নিয়ে থাকো
শুধু না হয় কবিতার হৃদয়ের কাছে
তোমার হৃদয়টা ফেলে রাখো।
(c) অক্ষয় কুমার সামন্ত

No comments:

Post a Comment

তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না

স্কুলবেলা - চার -ঃ তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না ঃ- 21/01/2003 জীবনপথে পথ হারিয়ে ফেললেও তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না। ঝাউবনের চেরা...