Sunday, October 14, 2018

পূজো


সবাই বলছে পূজো এসেছে
চারদিকে খুব আয়োজন
কাজ ফেলে খুশির সুতোয়
হাসির ঘুড়ি ওড়ানো...

কিন্তু মনের মন্দির তো খুব ফাঁকা
কোন দর্শনার্থী নেই
কোন প্রতীক্ষার চোখ নেই
কোন আলোকসজ্জা নেই
যদিও তার আলোকসজ্জার
প্রয়োজন হয় না কখনও
ভক্তির প্রদীপে সে অপরূপ...

তাহলে কি দুরকম পূজোর বিধান আছে?
নাকি আমরাই করেছি এমন --
নিজেকে নিজের ভেতর একলা ফেলে রেখে
বাইরের চেয়ে থাকা চোখে
নিজেকে সাজিয়ে তোলার কারুকার্য!
(c) অক্ষয় কুমার সামন্ত

No comments:

Post a Comment

তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না

স্কুলবেলা - চার -ঃ তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না ঃ- 21/01/2003 জীবনপথে পথ হারিয়ে ফেললেও তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না। ঝাউবনের চেরা...