Wednesday, October 24, 2018

কিছু কথা কিছু ভবিষ্যৎ

‘যেদিন তুই অনেক বড়ো হবি
সেদিন অন্তত আমার কথা বলিস'
আমি বললামঃ যতোটা জায়গা দিবি ততোটা বলবো...
তুই বললিঃ যেমন?
যদি এক লাইন জায়গা দিস
আমি বলবোঃ তুই খুব ঝগড়াটে।
যদি দু’ লাইন জায়গা দিস
আমি বলবোঃ তুই কথায় কথায় ঝগড়া করিস
দেখতেও ভালো না।
তুই বললি যদি আরও আরও দিই...

আমি বললামঃ যদি সারা মনটাই দিস
এক আকাশ লিখবো তোকে নিয়ে
লিখতে লিখতে পৃথিবী পেরোবে তার কক্ষপথ...
তবু বয়স ধরে রাখবো তোর
চাঁদ-তারা-সূর্যের মতো
সুন্দর দেখাবে তোকে আজও যেমন সুন্দর আছিস
অ্যাস্ট্রোনটরা তোকে নিয়ে গবেষণায় বসবে
রাত জেগে জেগে অংকে কষবে তোর বয়স
তুই শুধু জেগে থাকবি আমার হৃদয়ের ভেতর
যেমন করে মাটির গভীরে বেঁচে থাকে জল।

No comments:

Post a Comment

তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না

স্কুলবেলা - চার -ঃ তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না ঃ- 21/01/2003 জীবনপথে পথ হারিয়ে ফেললেও তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না। ঝাউবনের চেরা...