Tuesday, October 23, 2018

পৌলমীদি, কোথায় খুঁজবো তোমাকে

পৌলমীদি, তোমাকে চিনেছি কবিতায় আর চিনেছি
আনন্দমেলায় আমার কবিতা বেরিয়েছিল বলে
চিঠিটা ফেলে গেছ তুমি ঠিকানা লেখোনি
এবার কোথায় তোমাকে খুঁজি তবে?

আমি দেখি কবিতার পাতায় তোমার নতুন করে জন্মানো
বিষাদের সুর আগুনের লাল তরঙ্গ সরিয়ে এসো
সত্যি কি কবির মৃত্যু হয় কখনো?
নাহয় আগুন হয়ে চেতনায় বারবার ফিরে এসো।

No comments:

Post a Comment

তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না

স্কুলবেলা - চার -ঃ তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না ঃ- 21/01/2003 জীবনপথে পথ হারিয়ে ফেললেও তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না। ঝাউবনের চেরা...