Tuesday, October 23, 2018

আমার স্যার অসীমবাবু

আমি তখন সদ্য নতুন সাদামাটা একটা ছেলে
ক্লাস ইলেভেনে পা রেখেছি নৈপুর স্কুলে
অনেক বড় স্কুলের মাঝে আমি তখন বড্ড ফিকে
অচেনা গেট অচেনা ক্লাসরুম অচেনা সব তাকাই যেদিকে...

সায়েন্সের সাবজেক্টের চাপে চোখ থাকতো ভারী হয়ে
অন্য বিষয়ের স্যারদের তখন চিনবো কেমন করে
দেখতে দেখতে বছর ঘুরল- টুয়েলভে পা ফেললাম
জোনাকির মতো একটু আলো জ্বালতে পেরে একটু চেনা হলাম।

যেদিন আমি স্কুল ছাড়ি- স্যারদের কতো ভালোবাসা বাসি
অচেনা সব চেনা হয়ে সুর তুললো মনের সেতারে
ততদিনে ভূগোলের স্যার অসীমবাবুর ছাত্রদরদী মিষ্টি হাসি
কৃষ্ণচূড়ার রংয়ের মতো ভেসে উঠেছে নৈপুরের আকাশপারে...

ঢেউয়ের মতো উঠতে নামতে পেরিয়ে গেল পনের বছর...

স্যার বললেন, তোমাকে আবিষ্কার করছি নতুন করে
জীবনের সেরা পুরষ্কার এল কবিতার ডানায় ভর করে
বুঝলাম, আমার জীবন ছাপিয়ে কবিতা ডানা মেলেছে আকাশে
আমি নীঁচু হই, যেন স্যারের আশীর্বাদ যায় আমার মাথা ছুঁয়ে...

জন্মদিনে আমি আপনাকে কিবা দিতে পারি আর
অগাধ শ্রদ্ধা ভালোবাসার এই ছোট্ট কবিতা দিলাম উপহার
হাসতে হাসতে বছরের পর বছর পার করুন
এই জীবনপথে সারাজীবন আমার শিক্ষক হয়ে থাকুন।।
               

No comments:

Post a Comment

তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না

স্কুলবেলা - চার -ঃ তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না ঃ- 21/01/2003 জীবনপথে পথ হারিয়ে ফেললেও তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না। ঝাউবনের চেরা...