Thursday, October 11, 2018

ফিরে দেখা টুকরো টুকরো সময়

এইপথে আমাদের দেখা হয়েছিলো
চোখে কাঁপছিলো শান্তির চেয়েও গভীর
আদর জড়ানো এক সান্ত্বনা
...
এখনও ঐ পথ আমার রাতের জানলায়
               বসন্ত নিয়ে আসে।

                    2
আমার সব শব্দ খসে গেলে
আলো নিভিয়ে কলম তুলে রাখি
জানলায় হাত রেখে কতো কথা বলে যায়
তারার মতো তোমার দুটো আঁখি...

                    3
তুমি হাত রাখো
আমার মাঝরাতের কবিতায়
ঘুম চেয়েছি আমি
আবার জেগে উঠবো বলে
মাঝরাতে
তোমার ঠোঁটের না বলা কথায়।    
(c) অক্ষয় কুমার সামন্ত

No comments:

Post a Comment

তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না

স্কুলবেলা - চার -ঃ তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না ঃ- 21/01/2003 জীবনপথে পথ হারিয়ে ফেললেও তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না। ঝাউবনের চেরা...