Thursday, October 11, 2018

পথ

অন্ধকারে ঠোঁট ছিঁড়ে খাওয়াকে
কেউ চুম্বন বলে না
স্বজন পোষন আর তোষামোদকে
উন্নয়ন বলে না।

গণতন্ত্রের বোবা ঠোঁটে কথা ফোটাবো বলে
যেই কালিতে কলম ডোবাই
মুখে কালো কাপড় বেঁধে সামনে দাঁড়ায়
আমারই কোন ভাই।

দারিদ্রতার চেয়েও অনেক বেশি আজ
ক্ষমতা সমাজকে ছিঁড়ে খায়
থকথকে রক্ত আর থমথমে ঠোঁটে
বিবেকের গান পথ হারায়।

হে বন্ধু, হৃদয়ের সূর্যকে আকাশের মাথা ছোঁয়াও
ফেলে দাও সব তরবারি
আমিও কান্নার পরে
ক্ষমা করে দিতে পারি।
(c) অক্ষয় কুমার সামন্ত

No comments:

Post a Comment

তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না

স্কুলবেলা - চার -ঃ তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না ঃ- 21/01/2003 জীবনপথে পথ হারিয়ে ফেললেও তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না। ঝাউবনের চেরা...