Wednesday, October 10, 2018

অন্ধকার নাকি অন্ধ

অন্ধকার, তুমি কি সত্যিই আছো
নাকি আমার মস্তিষ্কের নীচে
    সূর্য ডুবে গেলে
আমি অন্ধ হয়ে যাই...
...সময়ের শূন্যতায় তীর গেঁথে
আত্মহত্যা করি আর দেখিঃ
ভবিষ্যতের জিহ্বা নড়ে
আমার বন্ধ চোখের পাশে।
(c) অক্ষয় কুমার সামন্ত

No comments:

Post a Comment

তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না

স্কুলবেলা - চার -ঃ তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না ঃ- 21/01/2003 জীবনপথে পথ হারিয়ে ফেললেও তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না। ঝাউবনের চেরা...