Friday, October 12, 2018

ভোর

নদীর জলের মতো
তার কথাগুলো এসে
আমাকে ভিজিয়ে দিয়ে গেছে;
ভালোবাসা এসেছে কিনা জানি না -
তবে তার পথে সময় ঢেলে
মৃত্যুরও বন্ধু হয়েছি।

যা চেয়েছি তা পেয়েছি কি?-এই ভেবে
রাত জ্বরে কাঁপলে
চাঁদ ডেকে আনি মনের খাঁচায়
ব্যথার চাদরে উপেক্ষাকে ঢেকে
আরো ব্যথা ডেকে আনি
যদিও সে ব্যথা আকাশের রং মেখে
ঘুমের ডানায় ভোর নিয়ে আসে।

(c) অক্ষয় কুমার সামন্ত

No comments:

Post a Comment

তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না

স্কুলবেলা - চার -ঃ তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না ঃ- 21/01/2003 জীবনপথে পথ হারিয়ে ফেললেও তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না। ঝাউবনের চেরা...