Tuesday, October 2, 2018

প্রশ্ন

সব প্রশ্নের উত্তর যে স্পষ্টভাবেই পাওয়া যাবে এমন নয়। আমার মনে হয় সব প্রশ্নের উত্তর সহজভাবে সোজাসুজি না পাওয়া ভালো। কিছু না পাওয়া উত্তর খুঁজতে গিয়ে আমরা আরো অন্য কিছু প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে যাই। যা খুলে দেয় অনুভবের এক নতুন দরজা। আর এখানেই প্রশ্নের সার্থকতাঃ

কুয়াশার ভেতর হেঁটেছি অনেকবার
না, সূর্যকে খুঁজতে যাওয়ার সাধ হয় নি আমার
তোমাকে সূর্যের মতো দেখবো বলে
জীবনকে দরিদ্র করে বুকের ধারে শান দিয়েছি

মুহুর্তগুলোকে নতুন বইয়ের পাতার মতো
উল্টে উল্টে এখনও খুঁজি চেনা গন্ধ
অস্পষ্ট চাঁদ দেখলে এখনও প্রশ্ন করিঃ
কতোটা প্রেমে তার হাঁটু ডুবেছিল...
(c) অক্ষয় কুমার সামন্ত


1 comment:

তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না

স্কুলবেলা - চার -ঃ তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না ঃ- 21/01/2003 জীবনপথে পথ হারিয়ে ফেললেও তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না। ঝাউবনের চেরা...