Thursday, October 4, 2018

যে পথে পা ফেলছো

যেকথা আমরা ছড়িয়ে দিই বিশ্বাসী চোখে
সেকথা রাখার অভ্যেস করি কি?...

--ঃ যে পথে পা ফেলছো ঃ--

যে বুকে তীর গেঁথেছো
সেখানে এখনও অক্ষত রেখেছি পরিচয়
কথা রাখার কথাগুলো এখনও দাউদাউ করে
জ্বলতে দিই নি মিথ্যা নামকরণে
বৃষ্টিও ছুটি নিয়েছে জঙ্গলের ধার ঘেঁষে
মাঝে মাঝে শেয়ালের শব্দ ওঠে
মুগ্ধ চোখের ঠোঁটভেজা বিকেলগুলোকে গর্তে পুঁতে
চলে যেতে চাইছো
যাও, ক্ষতি নেই
যাওয়ার আগে আমার রক্তঝর্ণায় একবার স্নান করে দ্যাখো
যে পাথর ভেঙে ভেঙে পা ফেলছো
সেই পথে আর কোন ঝর্ণার প্রয়োজন আছে কিনা...
(c) অক্ষয় কুমার সামন্ত

No comments:

Post a Comment

তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না

স্কুলবেলা - চার -ঃ তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না ঃ- 21/01/2003 জীবনপথে পথ হারিয়ে ফেললেও তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না। ঝাউবনের চেরা...