Tuesday, October 2, 2018

চলো না হারাই কোথাও

কয়েকদিন একটাও শব্দ আসে নি আমার মাথায় 
কয়েকদিন একটাও কবিতার ছায়া ঢেউ তোলে নি মনে
সমুদ্রের কাছে গেলাম
ঢেউগুলো পাঁপড়ির মতো খুলে খুলে
ভিজিয়ে দিচ্ছে আমার মনের ধুলো
ভিজিয়ে দিচ্ছে আমার চোখের কোন
তবু একটাও শব্দ আসে নি কবিতা হয়ে।

মাঝরাতে কতো কথা বললাম চাঁদের সাথে
তবু একটুও আলো ফোটে নি কবিতার উঠোনে
নিঃস্ব হয়ে গেছি কান্নার কাছে —
তবু অগোছালো আমার মন!

অনেকদিন পর তুমি ছড়িয়ে দিলে
এক টুকরো হাসি
ভাসতে ভাসতে ছুঁয়ে গেল আমাকে
যেন আকাশ ভেঙে মেঘ কবিতা হয়ে
বৃষ্টির নূপুর হয়ে নামছে মনের ছাদে...
জোয়ারে ভাসছে তোমার মুখ
এখনও কি সরিয়ে রাখবে নৌকা —
আমারও তো অভিমান হয়
চলো না, ভাসতে ভাসতে হারাই কোথাও...

©®অক্ষয় কুমার সামন্ত

No comments:

Post a Comment

তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না

স্কুলবেলা - চার -ঃ তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না ঃ- 21/01/2003 জীবনপথে পথ হারিয়ে ফেললেও তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না। ঝাউবনের চেরা...