Friday, October 26, 2018

স্কুলবেলা - দুই (21/12/2002)

--ঃ রাত্রিতে দু'জনে ঃ--
21/12/2002

তোমার চোখের ঐ নরম পাতাগুলোর ওপর
আমার ঘুম নেমে আসে
তোমার হৃদয়ের সবুজ অরণ্যে
হাওয়া আর গান হতে ইচ্ছে করে আমার
কতো কাছাকাছি আমরা এই নিঝুম অন্ধকারে
তবু যেন কতোদূর বিশ্বাস খোঁজার তরে
এসেছি কাছে তবু যেন কেউ
কলঙ্ক দেবে বলে জ্যোৎস্নাকে ডেকে নেয়...

ভয় করি না আমি --
আমি অন্ধকারের চোখে চোখ রেখে
চাঁদকে আপন করতে শিখেছি
তুমিতো তার চেয়েও অনেক আপন আমার;
হয়তো কেউ আঁকছে সন্দেহের চোখ
তবু বলছি কাছে এসো
আমাদের এই আসা
সভ্যতারই বোনা খেলাঘর।
(c) অক্ষয় কুমার সামন্ত

No comments:

Post a Comment

তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না

স্কুলবেলা - চার -ঃ তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না ঃ- 21/01/2003 জীবনপথে পথ হারিয়ে ফেললেও তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না। ঝাউবনের চেরা...