. ---ঃ হে প্রেম ঃ---
আমি তোমাকে আগুন ভেবে ঝাঁপ দিই
যদি তুমি আমাকে পবিত্র করো
আমি তোমাকে অনন্ত ভেবে ঝাঁপ দিই
যদি তুমি পুনর্জন্ম দান করো
হে প্রেম।
আমি অঙ্কুরের সংলাপ বপন করি উর্বর মাটিতে
যদি তুমি বজ্রগম্ভীর হও
আমি শীতের খোলসে পারদের নেশা ঢেকে রাখি
যদি তুমি খরস্রোতা যৌবন হও
হে প্রম।
কে যেন আমার পালকের ওমে তীর গেঁথে দেয়
আমার ডাকে জঙ্গলও উন্মাদিনী হয়
তুমি যতই আমার ক্ষতে বিষের কুঠার মারো
বারবার আসি খুলে সব মৃত্যুভয়
হে প্রেম।
(c) অক্ষয় কুমার সামন্ত
আমি তোমাকে আগুন ভেবে ঝাঁপ দিই
যদি তুমি আমাকে পবিত্র করো
আমি তোমাকে অনন্ত ভেবে ঝাঁপ দিই
যদি তুমি পুনর্জন্ম দান করো
হে প্রেম।
আমি অঙ্কুরের সংলাপ বপন করি উর্বর মাটিতে
যদি তুমি বজ্রগম্ভীর হও
আমি শীতের খোলসে পারদের নেশা ঢেকে রাখি
যদি তুমি খরস্রোতা যৌবন হও
হে প্রম।
কে যেন আমার পালকের ওমে তীর গেঁথে দেয়
আমার ডাকে জঙ্গলও উন্মাদিনী হয়
তুমি যতই আমার ক্ষতে বিষের কুঠার মারো
বারবার আসি খুলে সব মৃত্যুভয়
হে প্রেম।
(c) অক্ষয় কুমার সামন্ত
No comments:
Post a Comment