Saturday, October 13, 2018

আজ যদি তোমাকে প্রশ্ন করি

আজ যদি তোমাকে প্রশ্ন করিঃ
      ভালোবেসে কি পেয়েছ তুমি?
--'হৃদয়ের কাছে আরো ঋণী হয়েছি'।

কতোদিন হাঁটতে পারবে
            এইভাবে এই পথে?
--'মৃত্যুর পরেও হাঁটবো
        ছায়া হয়ে সূর্যের কক্ষপথে'।

যদি কোনদিন ডুবে যাই
      আলো ফোটার আগেই?
--'মৃতেরাও ঢেউ তোলে
         অবসরের নি:শ্বাসে'!

কি চাও আজ আমার কাছে?
--'কিছুই তো চাইনি কোনদিন
       শুধু তোমার অন্তরীক্ষে আমার
               পাতারা নি:শ্বাস হয়ে থাকুক'।
(c) অক্ষয় কুমার সামন্ত

2 comments:

তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না

স্কুলবেলা - চার -ঃ তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না ঃ- 21/01/2003 জীবনপথে পথ হারিয়ে ফেললেও তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না। ঝাউবনের চেরা...